সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ

এক লাখের বেশি বামপন্থী বিক্ষোভকারী শনিবার ফ্রান্স জুড়ে সমাবেশ করেছে। মধ্য-ডান মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার প্রতিবাদে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁনের ‘ক্ষমতা কুক্ষিগত’ করার নিন্দা জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,প্যারিসে ২৬ হাজার সহ দেশব্যাপী ১ লাখ ১০ হাজার লোক রাস্তায় নেমেছিল, তবে একজন নেতৃস্থানীয় বামপন্থী নেতা দাবি করেছেন, ফ্রান্স জুড়ে ৩ লাখ লোক বিক্ষোভে যোগ দিয়েছেন।

পশ্চিমে ন্যান্টেস, দক্ষিণে নিস এবং মার্সেই এবং পূর্বে স্ট্রাসবুর্গ সহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাক্রে বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, বার্নিয়ার ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচক হিসাবে কাজ করেছিলেন। 

জুন-জুলাইয়ের নির্বাচনের পরে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি সত্বেও বামপন্থী জোট ফ্রান্সের বৃহত্তম রাজনৈতিক ব্লক হিসাবে আবিভ্রত হয়, এই জোট ম্যাক্রোঁ বার্নিয়ারের নিয়োগের নিন্দা জানিয়েছে।

জোট চেয়েছিল ৩৭ বছর বয়সী অর্থনীতিবিদ লুসি ক্যাসেটস প্রধানমন্ত্রী হোক। কিন্তু ম্যাক্রোঁ সেই ধারণা বাতিল করেন, এই যুক্তি দিয়ে যে তিনি ঝুলন্ত সংসদে আস্থা ভোটে টিকে থাকতে পারবেন না।

শনিবার, অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর (৪৬) উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। 


সম্পাদক : অপূর্ব আহমেদ