মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বাহরাইনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।


বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।


রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মামে গিয়ে সেখান থেকে ঢাকা যাবে।


এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।


দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।


প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।


দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে।


আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

সম্পাদক : আবদুল মাতিন