সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাভারের আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি । শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে গফুর মিয়া বলেন, গেল পাঁচ আগষ্ট আশুলিয়ায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, পুলিশ ও সশন্ত্র সন্ত্রীদের গুলিতে অনেক মানুষ নিহত ও আহত হন। পরে নিহত ও আহত পরিবারের সদস্যরা ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন অবস্থায় একটি স্বার্থন্বেসী মহল মামলার বাদীদেরকে ম্যানেজ করে আমার নামে ও দলীয় নেতাকর্মীদের নামে ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায়  মিথ্যা মামলা দায়ের করেন। এমন অবস্থায় দলীয় নেতাকর্মীরা বিব্রত অবস্থায় পড়েছেন। যারা এসকল মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি থানা পুলিশকে মামলার সত্যতা যাচাই বাচাই করে নেওয়ার আহবান জানান। বিএনপির কোন নেতাকর্মীরা মামলা বাণিজ্য করার চেষ্টা করলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি। এসময় তিনি তার ও নেতাকর্মীদের নামে সকল ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানী অবিলম্বে প্রত্যাহার করারও আহবান জানান।

সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান সহ-সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আগুলিয়া থানায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নামে ৫ টি মামলা দায়ের করা হয় । 


সম্পাদক : আবদুল মাতিন