সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আশুলিয়ায় ভুল অস্ত্রপাচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ

আশুলিয়ায় ভুল অস্ত্রপাচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ

সাভারের আশুলিয়ায় ভুল অপারেশনে পারভিন আক্তার (৩৬) নামের এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে নিউ পপুলার হসপিটালের বিরুদ্ধে। ঘটনার পর উত্তেজিত স্বজনরা চিকিৎসককে আটক করে রাখে।

রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হসপিটালে গিয়ে এ তথ্য জানা যায়। এর আগে, একইদিন দুপুরে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত পারভিন আক্তার রাজবাড়ি সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানান, এটা তিন নাম্বার অপারেশন পারভিনের। তার ইব্রাহিম (১০), শাকিব (০৭) নামের দুটি ছেলে ও সানজিদা (১৫) ও তাসমীম (১৬) নামের দুই মেয়ে রয়েছে। রোবারের অপারেশনেও তার মেয়ে হয়েছে। বাড়ির কাছে হওয়ায় এই হাসপাতালে অপারেশন করাতে নিয়ে আসি। কিন্তু ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করে পারভিনকে মেরে ফেলল। তারা এর বিচার চান। এদিকে, মৃত্যুর পরেও স্বজনদের বিষয়টি না জানিয়ে ডাক্তারকে পালিয়ে যেতে সহযোগিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা ডাক্তারকে একটি কক্ষে আটকে রাখে।

অভিযুক্ত ডা: আতিকুর রহমান এব্যাপারে জানান, তিনি এর আগে অনেক সিজারিয়ান অপারেশন করিয়েছেন। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তার পেটে অপারেশনের আগে থেকেই রক্তক্ষরণ হয় এবং যার ফলে তিনি স্ট্রোক করে পরবর্তীতে মারা যান। তার কোন ভুল ছিল না বলেও দাবী করেন তিনি।

এদিকে, বিএমডিসি ওয়েব সাইটে অভিযুক্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারে প্রবেশ করলে অন্য এক ব্যক্তির ছবি ও নাম আসে এবং সেই নাম্বারও ২০০৩ সালে মেয়াদ শেষ হয়ে যায়।

এসব ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আতিকুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর তিনি তার রেজিষ্ট্রেশন নবায়ন করেন না, তাই সেটা বিএমডিসির ওয়েব সাইটে দেখাচ্ছে না। অভিযুক্ত চিকিৎসক গাজীপুরের কালিয়াকৈর উফেলার সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। নিউ পপুলার হাসপাতালের মালিক মজিবুর রহমান জানান, ওনি ভুয়া ডাক্তার কি না জানা নেই। তবে আমাদের কাছে যারা ডিউটি ডাক্তার আছেন তাদের কাগজপত্র জমা নেয়া হয়, কিন্তু ওনাকে কল করে আনা হয়। তাই ওনার কাগজপত্র নেয়া হয়নি। এখন আইনগতভাবে যা হবার হবে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, অলরেডি অফিসার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন