মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

১৩২ বছরের রেকর্ড ভাঙা কী চাট্টিখানি কথা? কিন্তু সেটিই করে দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি লিখেছেন নতুন ইতিহাস। এ অবস্থায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

এক ফোনকলের মাধ্যমে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলাপের জন্য হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। খবর এপি’র।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই ট্রাম্প ও বাইডেন বৈঠকের দিনক্ষণ জানানো হবে।

এদিকে, নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাইডেনের।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজে জায়গা করে নিয়েছিলেন বাইডেন। এবারের নির্বাচনেও ট্রাম্পের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর দলের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার বদলে ডেমোক্রেটদের প্রার্থী হন বর্তমান সরকারে তার ডেপুটি কমলা হ্যারিস। তবে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে পেরে ওঠেননি তিনি।

সম্পাদক : অপূর্ব আহমেদ