মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে আসছে ভয়াবহ তথ্য

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে আসছে ভয়াবহ তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতরা হলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।


ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।


প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়েছে।


এদিকে, অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, তাকেও একইভাবে হত্যা করে মরদেহ গোপন করা হয়েছে।


হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, অভিযুক্তের অপরাধ ছিল অত্যন্ত নির্মম ও সহিংস। তাকে মুক্তি দিলে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে উল্লেখ করেন প্রসিকিউটররা। এ কারণে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।


তদন্তে আরও জানা গেছে, অভিযুক্তের বাসা থেকে রক্তের নমুনা উদ্ধার করা হয়েছে, যার সঙ্গে নিখোঁজ বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শনিবার (২৬ এপ্রিল) অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। আগামী মঙ্গলবার তার প্রি-ট্রায়াল ডিটেনশন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ ঘটনায় হত্যার পাশাপাশি মৃতদেহ গোপন, প্রমাণ নষ্ট, অবৈধভাবে আটকে রাখা ও মারধরের অভিযোগও আনা হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে।

 

তথ্যসূত্র: সিএনএন

সম্পাদক : আবদুল মাতিন