বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

হজযাত্রীদের জন্য আজহারীর ‘হজ হেলপ ডেস্ক’ চালু

হজযাত্রীদের জন্য আজহারীর ‘হজ হেলপ ডেস্ক’ চালু

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, তাদের জন্য বিশেষ পরামর্শ সেবা চালু করেছে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’। হজযাত্রীরা যেন সম্পূর্ণ সুন্নতসম্মত ও ত্রুটিমুক্তভাবে হজ সম্পাদন করতে পারেন, সেই লক্ষ্যে ‘হাসানাহ হজ হেলপ ডেস্ক’ নামে এই কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই উদ্যোগের কথা জানান ড. মিজানুর রহমান আজহারী। ফেসবুক পোস্টে আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবিজি (সে.) বলেছেন- ‘মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।’ (সহিহ মুসলিম : ১৩৪৯)। তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হিসেবে গণ্য হবে, যখন তা সঠিকভাবে) পদ্ধতিতে আদায় করা হবে হজযাত্রীদের হজ যেন সামান্য কোনো সুন্নত সম্মত অসংগতির হজসংক্রান্ত যে-কোনো জিজ্ঞাসার সঠিক ও সুন্নাহ সম্মত সমাধান পেতে হজযাত্রীরা নিম্নোক্ত মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারবেন ফোন/ হোয়াটসঅ্যাপ : 01336684030

মেইল : info@hasanahfoundation.comএছাড়াও, হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্স এবং নিয়মিত আয়োজিত ফেসবুক লাইভ সেশনে সরাসরি কমেন্ট বা ফোনকলের মাধ্যমেও প্রশ্ন করার সুযোগ থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ আলেম ও গবেষকদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ প্যানেল এই হেলপ ডেস্ক পরিচালনা করছে। তারা হজযাত্রীদের তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য শরই সমাধান প্রদান করবেন যাতে হাজিরা নিশ্চিন্তে ইবাদত সম্পন্ন করতে পারেন।

সম্পাদক : আবদুল মাতিন