শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানান।


তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী রোববার বিষয়টি শুনানির জন্য আসবে।


এর আগে, ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


এদিকে, ১৫ আগস্টে ‘জাতীয় শোক’ ‍দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় রোববার স্থগিত করেছেন আপিল বিভাগ। যদিও তারও আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

সম্পাদক : আবদুল মাতিন