দেশে গত এক দিনে হামের লক্ষণ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে।সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৯৩ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময় পর্যন্ত আরো ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই সময়ে ১০৩৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই ২৪ ঘণ্টায় পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৫৩ জনের।
সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৬৯ হাজার ৬১২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ জনের।
দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৯৯ জন মারা গেছে এই বিভাগে।
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫০১ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছে। আর সবচেয়ে কম ১২ জন ভর্তি হয়েছে রংপুরে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















