বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার বাংলাবাজার পত্রিকা.কম নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: শিক্ষকের মৃত্যুদণ্ড   বাংলাবাজার পত্রিকা.কম জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু বাংলাবাজার পত্রিকা.কম ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে কঠিন জবাব পাবে: ইরানের সেনাবাহিনী বাংলাবাজার পত্রিকা.কম নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন বাংলাবাজার পত্রিকা.কম কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৬ ডিগ্রি

নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৬ ডিগ্রি

উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় নওগাঁয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল হলেই কেটে যাচ্ছে শীত। দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও কমে যাচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ৬টায় জেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।                                                                                       

সম্পাদক : আবদুল মাতিন