মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্রাজিল-আর্জেন্টিনার দুই দলের সমর্থকদের জন্যই প্রকাশে এলো মহাদুঃসংবাদ। একই রাউন্ড থেকেই নাকি বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রেকর্ড সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিলের। নকআউট নিয়ে এমন বিস্ফোরক ভবিষ্যদ্বাণীই এবার সামনে এসেছে।


বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল।


অন্যদিকে, ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। বিশ্বকাপে তার কথা ফলে যাওয়ার বেশ ভালোই উদাহরণ রয়েছে। মেসিদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে? নীল-সাদা ভক্তকুলের মধ্যেও তা নিয়ে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেছে।



তাদের ভবিষ্যৎদ্বাণী সত্য হলে আজই বড় এক অঘণট দেখবে ফুটবল দুনিয়া। হিউস্টন স্টেডিয়ামে আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকায় নকআউটে হাজিমে মোরিয়াসুর দলকে পেয়েছে সেলেসাওরা। ক্লেমেন্টের মতে, নকআউটের ম্যাচটিতে জয় পাবে জাপান। ফলে প্রত্যাশার আগেই শেষ হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।


নিজের পূর্বাভাসের পেছনে একটি গাণিতিক মডেল ব্যবহার করেন ক্লেমেন্ট। তার এই মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং তাপমাত্রার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। এসব তুলনামূলক অপ্রচলিত সূচকের সমন্বয়ে তিনি বিভিন্ন দলের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করেন।


গত ৯ এপ্রিল প্রকাশিত ক্লেমেন্টের গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তার সব পূর্বাভাস যে বাস্তবতার সঙ্গে মিলে গেছে, তা নয়। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পরই ক্লেমেন্টের কিছু হিসাব ভুল প্রমাণিত হয়েছে। এদিকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যৎদ্বানী করা নানা কিয়াঙ্কু বোন্সাম আলোচনায় আসেন গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ দিয়ে। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে।


ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়।


এবার তিনি এক সাক্ষাৎকারে বললেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।


সম্পাদক : আবদুল মাতিন