ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে মানবতার কবি মো. মেহেবুব হক মাতা মোছাঃ নুরজাহান খাতুন রোজীর ছেলে মো. তাহসিন হক। সে প্রতিটি বিষয়ে এ+ পেয়ে কাঙ্ক্ষিত জিপিএ-৫.০০ (গোল্ডেন এ+) অর্জন করেছে।
তাহসিন হক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা-এর শিক্ষার্থী। এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার পরীক্ষার রোল নম্বর ২০৬৯৯৪। ফলাফলে সে উত্তীর্ণ হয়েছে এবং সবগুলো বিষয়ে এ+ অর্জন করে জিপিএ-৫ পেয়েছে।
বিষয়ভিত্তিক ফলাফল:
১০১—এ+, ১০৭—এ+, ১০৯—এ+, ১৫০—এ+, ১১১—এ+, ১৩৬—এ+, ১৩৭—এ+, ১২৬—এ+, ১৫৪—এ+ এবং ১৩৮—এ+।
তাহসিনের এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতার ফলেই এই সাফল্য এসেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তাহসিনের বাবা মানবতার কবি মো. মেহেবুব হক বলেন, “আমরা অভিভাবক হিসেবে কতটা আনন্দিত ও গর্বিত, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দীর্ঘ যাত্রায় তার পাশে থেকে যারা সমর্থন করেছেন এবং দোয়া করেছেন—সকল শিক্ষক, বন্ধু-বান্ধব ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “তাহসিনের আগামী দিনের সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
পরিবারের পক্ষ থেকে তাহসিনের এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্যের জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























