২০২৭ সালের পবিত্র রমজান ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। একই হিসাবে আগামী বছরের ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ। তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখে একদিনের পার্থক্য হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি, শনিবার ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখে রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। হিসাব অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সম্ভাব্য হিসাবে ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে অনুযায়ী ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হওয়ার পর ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ করা হবে। ফলে ঘোষিত তারিখের সঙ্গে একদিন আগে বা পরে পার্থক্য হতে পারে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















