রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

ফেরদৌস জান্নাতুলের দুটি কবিতা

সংগৃহিত ছবি

ক্ষুধা

পাখিদের ক্ষুধা ফুরালে ঘরে ফেরে,

মানুষের ক্ষুধা মিটে গেলে তীব্র চেঁচায়।

আকাশমুখো হাত সূর্যকে পুঁতে ফেললে,

আলোশূন্য চাঁদের যৌবনে চলে অশুভ দহন।

হাতঘর ভাতঘরে টোপঘর সাজায়,

পাহাড়ী ক্ষুধায় চলে ভারী মেকআপ;

প্রকট পারফিউমে ক্লান্ত ফুসফুস

ধীরে ধীরে রাত নামায়।


কানামাছি

আড়াল থেকে পর্দা টানি

গোপন কামরার ফাঁদে ধূলোর ধৃষ্টতা;

ঘনকালো দৃষ্টি অথবা খোলসের অভিযান।

ইঁদুর কে গুরু মানা যেতে পারে,

কোটি বছরের ইতিহাস চিনে চিনে 

নিজেই এক লুকানো গর্তের গুহাবাসী।

বিভ্রান্তি থেকে নেই নিস্তার,

ঘোর লাগা প্রশ্নের ফ্যাকাশে উত্তর শেষে

নতুনের আশাহত দিন কিংবা রাত; লুকানো চিৎকার-

পর্দার ভেতরে আড়ি পেতে থাকা 

মানুষের কানামাছি।

সম্পাদক : আবদুল মাতিন