মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৯ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগের ৮১ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুর বিভাগের ৬ জন রোগী রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৩ জনের মধ্যে ৪০ জন পুরুষ এবং ৫৩ জন নারী।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















