বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর ‘মধু’ আনারসে চাষির মিষ্টি হাসি

নরসিংদীর ‘মধু’ আনারসে চাষির মিষ্টি হাসি

নরসিংদীর বাগানজুড়ে এখন পাকা আনারসের মিষ্টি ঘ্রাণ। জেলার বিভিন্ন এলাকার চাষিরা সুস্বাদু ‘মধু’ বা হানিকুইন (জলডুগি) জাতের আনারস উত্তোলন ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। পলাশ উপজেলার রাবন, বোরাবো ও জিনারদী এবং বেলাবো উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ জাতের আনারস। জেলার লাল মাটির উঁচু জমিতে উৎপাদিত এসব আনারস আকারে তুলনামূলক ছোট হলেও স্বাদে বেশ মিষ্টি ও ঘ্রাণে আকর্ষণীয়। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সহযোগিতায় এবারও ভালো ফলনের আশা করছেন কৃষকরা। বাগান থেকে আনারস সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করছেন তারা। ভালো ফলন ও বাজারজাতকরণের সুযোগ থাকায় এ আনারস চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। স্থানীয়দের কাছে ‘মধু’ আনারসের আলাদা কদর রয়েছে। আকারে ছোট হলেও মিষ্টি স্বাদ ও সুগন্ধের কারণে ক্রেতাদের আকর্ষণ করছে নরসিংদীর এই আনারস। ফলে মৌসুমজুড়ে বাগান ও বাজার—দুই জায়গাতেই দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য।

সম্পাদক : আবদুল মাতিন