বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মার্চে আসবে আদানীর ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মার্চে আসবে আদানীর ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে আগামী মার্চ মাস থেকে। বাংলাদেশে বিদ্যুৎ দেয়ার জন্য ভারত হতে ডেডিকেটেড সঞ্চালনলাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামাঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

আদানী পাওয়ার লিমিটেড, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন ১৬০০ (৮০০ মেগাওয়াট করে ২ ইউনিট) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মঙ্গলবার পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদাপূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

২০১৭ সালের ৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া’র মধ্যে সই করা চুক্তির আওতায় আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া কর্তৃক ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ডেডিকেটেড সঞ্চালনলাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাব-স্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নির্মাণ করেছে।

সম্পাদক : আবদুল মাতিন