রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮ বাংলাবাজার পত্রিকা.কম গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম ৫ জেলার ডিসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

রাজধানীর পল্টন দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা

রাজধানীর পল্টন দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার পল্টন হলো দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা। এখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম। মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। এ ছাড়া ঢাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি কামরাঙ্গীরচরে, ১৯ দশমিক ১ শতাংশ।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক অর্থনৈতিক বৈষম্যের চিত্র ফুটে উঠেছে।

জরিপে দেখা গেছে, ভাষানটেকে ১৬ দশমিক ২ শতাংশ, মিরপুরে ১২ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এমনকি রাজধানীর ধনী এলাকা হিসেবে পরিচিত বনানীতে ১১ দশমিক ৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। এ ছাড়া দারুস সালামে ১১, যাত্রাবাড়ীতে ৯ দশমিক ৪, আদবরে ৯ দশমিক ৮ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করেন।

ঢাকার নিউমার্কেটে এক দশমিক ৭ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করেন। এ ছাড়া রমনাতে ৪ দশমিক ৪, মতিঝিলে ৩ দশমিক ৬, কোতোয়ালিতে ২ দশমিক ৯, গুলশানে ৩ দশমিক ২, গেন্ডারিয়ায় ২ দশমিক ৪, ধানমন্ডিতে এক দশমিক ৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন।

দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেশব্যাপী অর্থনৈতিক বৈষম্য তুলে ধরা হয়েছে। দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর। সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। আর ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ।


এ ছাড়া ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্যের হার ১৯ দশমিক ৬ শতাংশ। সামগ্রিকভাবে দেশের দারিদ্র্যের হার ১৯ দশমিক ২ শতাংশ।


সম্পাদক : আবদুল মাতিন