বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পাকিস্তানে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার বাংলাবাজার পত্রিকা.কম ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ বাংলাবাজার পত্রিকা.কম রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

ইরাক থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো সুইডেন

ইরাক থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিলো সুইডেন

দূতাবাসে হামলার ঘটনায় ইরাকের বাগদাদ থেকে দূতাবাসের কর্মী ও কার্যক্রম সাময়িক সরিয়ে নিয়েছে সুইডেন। শুক্রবার নিরাপত্তাজনিত কারণে  দূতাবাসের কার্যক্রম স্টকহোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুইডশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও সব কার্যক্রম নিরাপত্তার স্বার্থে স্টকহোমে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে আর কোন কথা বলেননি তিনি।

এর আগে দূতাবাসে হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রোম এক বিবৃতিতে বলেছিলেন, যা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এর তীব্র নিন্দা জানাই।

স্টকহোমে কোরআন পোড়ানোর অনুমতি দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে হামলা চালায় কয়েক শ’ ইরাকি নাগরিক। তারা দূতাবাসে আগুন দেয়। ইরাক সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কার করেছে।

সম্পাদক : আবদুল মাতিন