মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান বাংলাবাজার পত্রিকা.কম হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ! বাংলাবাজার পত্রিকা.কম ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম বাংলাবাজার পত্রিকা.কম পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহবান বাংলাবাজার পত্রিকা.কম ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প বাংলাবাজার পত্রিকা.কম আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাবাজার পত্রিকা.কম বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে প্রথম নারী এডমিরাল

মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে প্রথম নারী এডমিরাল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্যে এডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটিকে মনোনয়ন দেবেন। লিসার মনোনয়ন নিশ্চিত হলে তিনি হবেন এ পদে প্রথম নারী। তিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাইডেন এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্বরত ফ্র্যাঞ্চেটির কমিশন্ড অফিসার হিসেবে দেশের জন্যে তার সেবার মেয়াদ ৩৮ বছরে পড়বে। বাইডেন আরো বলেছেন, ফ্র্যাঞ্চেটি দ্বিতীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার তারকার জেনারেল হিসেবে কাজ করছেন। তার মনোনয়ন নিশ্চিত হলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। তখন তিনি প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।

তবে তার পূর্বসুরীর চলে যাওয়ার এ সময়ে সিনেট তাকে অনুমোদন দেবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, গর্ভপাত করতে চাওয়া সৈন্যদের সহযোগিতা করার পেন্টাগণের সিদ্ধান্তের প্রতিবাদে রিপাবলিকান একজন আইনজীবী সামরিক বিভাগের দুশোরও বেশি মনোনয়ন আটকে দিয়েছেন। এডমিরাল মাইক গিলডে নৌবাহিনীর প্রধান হিসেবে তার চার বছরের মেয়াদ আগামী মাসে শেষ করবেন।

সম্পাদক : আবদুল মাতিন