বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত বাংলাবাজার পত্রিকা.কম ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল বাংলাবাজার পত্রিকা.কম ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্রমণপিপাসুদের জন্য সেরা গন্তব্য

ভ্রমণপিপাসুদের জন্য সেরা গন্তব্য

ভ্রমণপিপাসুদের জন্য এসময়ের সেরা গন্তব্য হতে পারে বাংলাদেশের আশেপাশের দেশ থাইল্যান্ড, জাপান, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। এক নজরে দেখে নিন এই দেশগুলোর বিখ্যাত সব ট্যুরিস্ট স্পট! 

থাইল্যান্ড

এই মৌসুমে রাজধানী ব্যাংকক এর চাও প্রায়া নদীতে নৌকা ভ্রমণ করতে করতে দেখতে পারবেন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো এর মত বিখ্যাত পর্যটন স্পটগুলো। এছাড়াও ফুকেট ও কোহ সামুই এর দ্বীপগুলো উপভোগ এর জন্য এখনই সেরা সময়। ফুকেট এর জনপ্রিয় সব রেস্টুরেন্ট ও নাইট লাইফ এর উত্তেজনা, বা কোহ সামুই এর অদ্ভুত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ - কোথায় যাবেন বেছে নিন নিজের পছন্দ মত! 

জাপান

শীতের জাপান বাকি সময় থেকে সম্পূর্ণ আলাদা। এই সময় থাকে স্কি রিসোর্ট, শীতকালীন উৎসবসমূহ, ও ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। জাপানের সবচাইতে ঐতিহ্যবাহী শহর কিয়োটো এর কিয়োমিজু ডেরা টেম্পল, ইম্পেরিয়াল প্যালেস ও গিরোকু শীতের দিনে আরো অনন্য হয়ে ওঠে। হোক্কাইডো এর স্কি রিসোর্ট, স্নো বোর্ডিং সহ আরো অনেক শীতকালীন খেলা এসময় সারাবিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করে।

শ্রীলংকা 

বর্তমান শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া শ্রীলংকা ভ্রমণের সেরা সময়। এসময় পাহাড়ি অঞ্চল যেমন ক্যান্ডি এর টেম্পল অফ দ্যা ট্রুথ, ক্যান্ডি লেক এর সৌন্দর্য বা হানডুনগালা পিক এর ট্রেকিং খুবই জনপ্রিয়। এছাড়াও গাল্লে ও নুওরা এলিয়া শহরের সৌন্দর্য, ইয়ালা ন্যাশনাল পার্ক এর সাফারি সহ পুরো দেশজুড়ে উপভোগ করতে পারেন শীতকালীন বিভিন্ন উৎসব। 

ফিলিপাইন

বহু সংস্কৃতির মিশ্রণের এই দ্বীপপুঞ্জের ৭১০০ টিরও বেশি দ্বীপ ঘুরে দেখতে পুরো পৃথিবী থেকে ভিড় জমান অভিজ্ঞ ট্যুরিস্ট, রোমান্টিক জুটি, এডভেঞ্চারপ্রেমী সহ সবাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানি ও সাদা বালির এই দেশের সৈকত গুলোকে করেছে অদ্বিতীয়। রাজধানী ম্যানিলা এর ঐতিহাসিক সব স্থান ও কেনাকাটার অভিজ্ঞতার পাশাপাশি পালাওয়ান, সেবু, বোরা বোরা, ও তিতাসান আগ্নেয়গিরি এর মত স্পটগুলো ভ্রমণপিপাসু দের তৃষ্ণা মেটাতে যথেষ্ট। 

ইন্দোনেশিয়া

১৭০০০ এর ও বেশী দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার বিস্তৃর্ণ অভিজ্ঞতার ঝুড়ি অপেক্ষা করছে আপনার জন্য! বালির প্রাকৃতিক সৌন্দর্য ইতিমধ্যে সারাবিশ্বে খ্যাতি লাভ করেছে। ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ড এ কমোডো ড্রাগন দেখা হতে পারে আপনার জীবনের এমন একটি অভিজ্ঞতা, যা আপনি সবসময় মনে রাখবেন। 

সম্পাদক : আবদুল মাতিন