বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা

১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্তকাজ সম্পন্ন করতে হবে বলে দাবি করে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ করতে হবে এবং ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমরা মাগুরায় আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই মন্তব্য করে আসিফ নজরুল বলেন, আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না উল্লেখ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করছে। গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সব ঘটনা সরকারের পর্যবেক্ষণে আছে। 


রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সাম্প্রতিক সময়ে সংঘটিত সব ধর্ষণের মামলার দ্রুত বিচার নিষ্পত্তি কল্পে মামলাগুলো নিয়মিত পর্যালোচনায় আনছে। 


সম্পাদক : আবদুল মাতিন