শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

রোববার থেকে আবারও দুই দিনের অবরোধ

ফাইল ছবি

চলমান রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে আবারও অবরোধের ডাক দিয়েছে সরকার বিরোধীরা। এবার ১২ নভেম্বর (রোববার) ভোর ছয়টা থেকে ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন এবং শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানান তিনি।

বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে তাদের ৩৬৫ জন নেতাকর্মী আটক হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে যাতে আসামি ১৫৬৩ জন। বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সম্পাদক : আবদুল মাতিন