মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

মির্জা ফখরুলের স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলের স্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও চিকিৎসার সময়কার অভিজ্ঞতা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাসটি শেয়ার করেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর অসুস্থতার খবর পাওয়ার পর আমার যেন সবকিছু থেমে যায়। তিনি আমাদের পরিবারের ভরসার জায়গা। আমি দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।”


তিনি আরও জানান, অস্ত্রোপচারের আগের দিন ভোর ৩টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সে সময় তার মেয়ে ঢাকায় ফিরে এসে মায়ের পাশে ছিলেন। তিনি নিজে তখন ছিলেন কারাগারে।


বিএনপি মহাসচিব বলেন, ‘হাসপাতালে আমার মেয়ে আর ডা. জাহিদ ছাড়া কেউ ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনসহ ভাইবোনেরা ফোনে খোঁজ নিচ্ছিলেন।’


ফখরুল বলেন, ‘আমার স্ত্রী সব সময় ধৈর্য্য ধরে, মুখে হাসি রেখে সবকিছু সামলে গেছেন। শুধু অসুস্থতার সময় না, আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, সেগুলোও তিনি শক্তভাবে মোকাবিলা করেছেন।’


বর্তমানে তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়ে ফখরুল বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসক বললেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তবে ছয় মাস পর আবার যেতে হবে।’


স্ট্যাটাসের শেষাংশে মির্জা ফখরুল সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানাই।’

সম্পাদক : আবদুল মাতিন