মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কোহলির জন্য আনুশকার এক অর্ডারেই বন্ধ হতে বসা রেস্তোরাঁ এখন জমজমাট বাংলাবাজার পত্রিকা.কম গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি বাংলাবাজার পত্রিকা.কম সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের আশুরার বিল বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাবাজার পত্রিকা.কম পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো সম্ভব নয়: নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল নিজস্ব সাইনবোর্ড

গাজায় ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত সব পক্ষ

ফাইল ছবি

গাজায় জিম্মি কয়েক ডজন নারী ও শিশুর মুক্তির বিনিময়ে পাঁচ দিনের জন্য সাময়িক সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছয় পৃষ্ঠার এই চুক্তির অংশ হিসেবে, সংঘাতে জড়িত পক্ষগুলো আগামী পাঁচ দিন সব ধরনের অভিযান স্থগিত রাখবে। আর এই সময়ের মধ্যে প্রতি ২৪ ঘণ্টায় ছোট ছোট দলে প্রাথমিকভাবে ৫০ জন বা তার বেশি জিম্মিকে  মুক্তি দেয়া হবে।  গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস।

ইসরাইলি কর্তৃপক্ষের মতে, এ হামলায় ১,২০০ মানুষ নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় প্রায় ২৪০ জন। 

সংবাদপত্রটি বলেছে, যুদ্ধবিরতির এ সময়ে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে। পুলিশকে সহায়তার জন্য  আকাশ থেকে ভূমিতে সবার গতিবিধির ওপর নজর রাখা হবে। গাজায় উল্লেখযোগ্য মানবিক সহায়তা পৌঁছানোও এ যুদ্ধবিরতির অরেকটি উদ্দেশ্য। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস বা ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তি দেয়া শুরু হতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন