শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় আলোচনায় আসা ছাত্রী ফারিহা হক ওরফে টিনাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। 

তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈন উদ্দিন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন বিকেলে আসামির উপস্থিততে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার আসামি মাহাদী হাসান ঘটনার সঙ্গে জড়িত বলে আসামি টিনার নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ২টার দিকে র‍্যাব-১ অভিযান চালিয়ে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে টিনাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

সম্পাদক : আবদুল মাতিন