মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কোহলির জন্য আনুশকার এক অর্ডারেই বন্ধ হতে বসা রেস্তোরাঁ এখন জমজমাট বাংলাবাজার পত্রিকা.কম গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি বাংলাবাজার পত্রিকা.কম সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের আশুরার বিল বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাংলাবাজার পত্রিকা.কম পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো সম্ভব নয়: নাহিদ বাংলাবাজার পত্রিকা.কম দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল নিজস্ব সাইনবোর্ড

লাইন ধরে গরুর মাংস কিনছে মানুষ

লাইন ধরে গরুর মাংস কিনছে মানুষ

করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরপর সেই অর্থনৈতিক মন্দায় নতুন ঢেউ যুক্ত করে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ। এরপর বিশ্বের প্রায় সব দেশেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে। বাদ যায় নি বাংলাদেশও। দ্রব্যমূল্যের ওই ঊর্ধ্বগতিতে নাজেহাল হয়েছে দেশের মানুষ। সে সময় আমিষের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষেরা। তবে সম্প্রতি ভিন্ন এক চিত্রের দেখা মিলছে গরুর মাংসের দোকানগুলোতে। মাংসের দোকানে লেগেছে নিম্ন-মধ্যবিত্তদের লম্বা লাইন। কারণ ২০০ টাকা কমে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। কোথাও কোথাও ৫৮০ টাকা দরে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে।

বিশেষ করে পুরান ঢাকার কসাইটুলি, বেচারাম দেউড়ি, কেরানীগঞ্জের জিনজিরা, মালিবাগ আবুল হোটেল, রামপুরা-বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ৫৮০-৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি হতে দেখা গেছে।

লাইন ধরে মাংস কিনছেন যারা তাদের মন্তব্য হচ্ছে, সাধারণত ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হয়। সেখানে হঠাৎ ৬০০ টাকায় নেমে আসায় অনেকদিন পর কিনতে পারছেন তারা।

যদিও এ নিয়ে সবার মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। অনেকে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রি নিয়ে নানা রকম কথা বলছেন, কেউ কেউ বলছেন মাংস আমদানি করা হয়েছে তাই দাম কমেছে, অনেকের মতে আমদানির হুমকিতেই কাজ হয়েছে। কেউ বলছেন অহেতুম দাম বৃদ্ধির ফলে মানুষ গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল। তাই বিক্রি পড়ে যায়। এখন নতুন করে বিক্রি বাড়াতে এ পদক্ষেপ নিয়েছেন বিক্রেতারা। আবার অনেকে বলছেন, সামনে নির্বাচন তাই সরকারের কড়াকড়িতেই দাম কমেছে। সে যাই হোক হঠাৎ কেজিতে ২০০ টাকা কমে যাওয়া দেশের জন্যে বিরল বলে মনে করছেন অনেকে।

সম্পাদক : আবদুল মাতিন