সোমবার, ২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা বাংলাবাজার পত্রিকা.কম আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩ বাংলাবাজার পত্রিকা.কম নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: নূরাসহ ৭ জন রিমান্ডে বাংলাবাজার পত্রিকা.কম শর্তসাপেক্ষে বাংলা একাডেমি পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮ বাংলাবাজার পত্রিকা.কম গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম ৫ জেলার ডিসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, আসছে ঘূর্ণিঝড়

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, আসছে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটি শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫২০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী- অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন