সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ বাংলাবাজার পত্রিকা.কম পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট বাংলাবাজার পত্রিকা.কম সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা বাংলাবাজার পত্রিকা.কম সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত বাংলাবাজার পত্রিকা.কম কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে ধাক্কা খেল বাস, পথচারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল

ঈদুল আজহার প্রথম দিন সকালটা তুলনামূলক শান্ত থাকলেও বিকেল হতেই কক্সবাজার সৈকতে বাড়তে থাকে পর্যটকের ভিড়। সৈকতের প্রতিটি পয়েন্টে ছুটির আনন্দে মেতে ওঠে হাজারো মানুষ। স্থানীয় দর্শনার্থীরাও মিলেছেন ভ্রমণপিপাসুদের সঙ্গে।

পর্যটকরা কেউ সাগরে নেমেছেন স্নানে, কেউবা ছবি তুলেছেন বালিয়াড়িতে, কেউ উপভোগ করেছেন সূর্যাস্তের রঙে রাঙানো অপার সৌন্দর্য। ঢাকার মিরপুর থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “পরিবার নিয়ে ছুটি উপভোগ করতে কক্সবাজারে এসেছি।”

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশের এএসপি নিত্যানন্দ দাস জানান, “প্রতিটি গোলঘর ও ওয়াচ টাওয়ারে রয়েছে পুলিশি নজরদারি।”

হোটেল মালিকরা আশা করছেন, ঈদের ছুটিতে প্রতি দিনই পর্যটকের ঢল নামবে, ইতোমধ্যে বুকিংয়ে আশানুরূপ সাড়া মিলেছে।

সম্পাদক : আবদুল মাতিন