রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

নয়াপল্টনেই কেন সমাবেশ করতে চায় বিএনপি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?

বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

সচিবালয়ে বুধবার এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি কেন ১০ ডিসেম্বর বেছে নিয়েছে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। 

১০ ডিসেম্বর সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক- এই দুজনকে পাক-হানাদার বাহিনী উঠিয়ে নিয়ে যায়। এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না? সোহরাওয়ার্দী উদ্যানে পাক-হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক স্থান। বিশাল জায়গা সেখানে। আওয়ামী লীগ সব সমাবেশ, জাতীয় সম্মেলন করে এখানে। তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে, ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কয়ার ফুটের মতো জায়গা, সেখানে তাদের সমাবেশের জন্য বেছে নিলো? 

সম্পাদক : আবদুল মাতিন