রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মক্কায় নজিরবিহীন ঝড়-বৃষ্টি, ডুবল রাস্তা ভাসল গাড়ি

মক্কায় নজিরবিহীন ঝড়-বৃষ্টি, ডুবল রাস্তা ভাসল গাড়ি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় নজিরবিহীন ঝড়, বজ্রপাত ও বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত হয়েছে। রাস্তার এই পানিতে তলিয়ে যায় পার্কিং করে রাখা বেশ কিছু গাড়িও। কয়েকটি গাড়িকে ভেসে যেতেও দেখা গেছে। দুর্যোগময় এই আবহাওয়ার কারণে সৌদির বিভিন্ন স্থানে সতর্কতাও জারি করা হয়। প্রচণ্ড এই ঝড়-বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেও পবিত্র কাবার কাছে মুসল্লিদের ধর্মীয় কর্মকাণ্ড ও ইবাদাত পালন করতে দেখা যায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রোববার ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে। দেশটিতে ঝড় ও বৃষ্টির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এসব ভিডিওতে দেখা যাচ্ছে, সৌদির এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে। এছাড়া দুর্যোগময় আবহাওয়ার কারণে এনসিএম দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে।

সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশটিতে বৃষ্টি, বজ্রঝড় এবং ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

আরব স্টর্মস-এর বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে এবং কিছু পার্ক করা গাড়ির জানালার স্তরে পানি পৌঁছে গেছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, পবিত্র কাবার কাছে তীর্থযাত্রীরা প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের মধ্যেই ইবাদত করছেন। এ সময় কিছু লোককে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় খুঁজতেও দেখা যায়। অন্যান্য ভিডিওগুলোতে পানিতে প্লাবিত রাস্তার মধ্য দিয়েই গাড়ি এবং বাস চলাচল করতে দেখা যাচ্ছে।

খালিজ টাইমস বলছে, জেদ্দাসহ সৌদি আরবের অন্য শহরগুলোতে রোববার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার শহরের বাসিন্দাদের ও দর্শনার্থীদের সতর্ক থাকার এবং প্লাবিত ড্রেন ও পানি জমতে পারে এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন