রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

রিজার্ভে যুক্ত হয়েছে আরও ৪০ কোটি ডলার

রিজার্ভে যুক্ত হয়েছে আরও ৪০ কোটি ডলার

আইএমএফ’র ঋণের দ্বিতীয় কিস্তির প্রায় ৬৯ কোটি ডলার যুক্ত হয়েছে দেশের রিজার্ভে। একইদিনে যুক্ত হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ডলার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

মেজবাউল হক জানান, শুক্রবার আইএমএফ’র ৬৮৯.৮৩ মিলিয়ন বা প্রায় ৬৯ কোটি ডলার ও এডিবির ৪০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে। সব মিলিয়ে আইএমএফ-এডিবির অর্থসহ রিজার্ভ-এর হিসাবটা রোববার দিতে পারবো। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশের জন্য আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় অনুমোদন পায়।

আইএমএফের ঋণের অর্থ পাওয়ায় রিজার্ভও কিছুটা বেড়েছে। বৃহষ্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আজ রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আইএমএফের হিসাব (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ১৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। আইএমএফ ও এডিবির ঋণের টাকা ছাড়াও চলতি মাসে দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরও ১৩ কোটি ডলার আসবে।

সম্পাদক : আবদুল মাতিন