সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ বাংলাবাজার পত্রিকা.কম পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট বাংলাবাজার পত্রিকা.কম সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা বাংলাবাজার পত্রিকা.কম সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত বাংলাবাজার পত্রিকা.কম কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে ধাক্কা খেল বাস, পথচারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সী-পার্লের রিজিওনাল অফিস এখন খুলনায়

সী-পার্লের রিজিওনাল অফিস এখন খুলনায়

সী-পার্ল হসপিটালিটি গ্রুপের রিজিওনাল অফিস সম্প্রতি উদ্বোধন হয়েছে। খুলনা নগরীর বিশ্বরোডস্থ মোহাম্মদ নগর মোড়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াসের সভাপতি মঈন জমাদ্দার। প্রতিষ্ঠানের পক্ষে ডিজিএম তানভীরুল ইসলাম ও অপারেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলামউপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

খুলনার বটিয়াঘাটায় পাঁচ তারকা মানের রিসোর্ট নির্মাণ শুরুর পরিকল্পনায় কাজ করছে সী-পার্ল গ্রুপ। খুলনা-সুন্দরবন রুটে চলছে দুটো ক্রুজ। খুলনায় চালু হওয়া এ অফিস থেকে পর্যটন বিষয়ক সকল প্রকার সেবা নিতে পারবেন খুলনাবাসী।

সম্পাদক : আবদুল মাতিন