রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন কর্মসূচির মধ্যে আছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশ্বে নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট ভোট খেলায় মেতে উঠেছে সরকার। ১৭৪ আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস হলেও ভোট–নাটকের জন্য ধরে রাখা হয়েছে। ক্ষমতায় থাকার এত কসরত।

রিজভী বলেন, এই নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে–ভেতরে এক্সিট খুঁজছে। ভয়ে–আতঙ্কে প্রলাপ বকছে, খিস্তিখেউড় আর আর্তনাদ করছে। বাংলাদেশের মানুষ এসব বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশে আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে, সেটা কোনো নির্বাচনই নয়। নির্বাচনের যে সংজ্ঞা, তার মধ্যেই এটা পড়ে না। ৩০০ আসনই নৌকার। ৩০০ আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকার প্রার্থী একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা করা হবে।

রিজভী বলেন, কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন, তা–ও নির্ধারণ করা হয়ে গেছে। যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।

সম্পাদক : আবদুল মাতিন