শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এ যেন অন্য এক রুনা খান

নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন মডেল-অভিনেত্রী রুনা খান- ইন্টারনেট

মডেল-অভিনেত্রী রুনা খানের নতুন লুক সবাইকে চমকে দিয়েছে। সম্প্রতি একটি ফটোসেশনের পর তার গ্ল্যামার লুক নির্মাতাদের কাছে প্রশংসা পেয়েছে। সবাই বলছে এ যেন অন্য এক রুনা খান। আলোচনা চলছে রুনা খান নতুন কোনো সিনেমার জন্য এই লুক নিয়ে হাজির হচ্ছেন।

এর জবাবে গণমাধ্যমকে রুনা খান জানান, গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই। সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে খুব শিগগিরই দেখা যাবে।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ দীপ্তি চরিত্রটি এরইমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

এরআগে অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনে রুনা খান তুমুল আলোচনায় আসেন। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

সম্প্রতি রেড বিউটি অ্যান্ড সেলুনের মডেল হয়েছেন রুনা খান। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে রুনার ফটোশুটের ছবিগুলো।

সম্পাদক : আবদুল মাতিন