মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

প্রথমবারই মাত করলেন সাকিব ফেরদৌস

প্রথমবারই মাত করলেন সাকিব ফেরদৌস

প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দুই জনই নৌকা প্রতীকের প্রার্থী। মাগুরা-১ আসন থেকে জয় লাভ করেছেন সাকিব আল হাসান। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের টিকিটে ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তবে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ভোটার তিনি। এলাকাটি ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত। এ কারণেই নিজের ভোটটিই নিজের জন্য দেয়া হয়নি তার।

উল্লেখ্য, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন