মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

ফেরদৌসের সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খুললেন শ্রীলেখা

ফেরদৌসের সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খুললেন শ্রীলেখা

ফেরদৌসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সম্প্রতি এরকম গুঞ্জন উঠেছে। সংবাদমাধ্যমেও উঠে এসেছে বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ফেরদৌসের সঙ্গে সম্পর্কের ইস্যু নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

বাংলাদেশ থেকে কলকাতা যেতেই তার সঙ্গে যোগাযোগ করেন একাধিক পরিচালক। এরমধ্যে অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ নামের একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। 

অভিনেত্রীর কথায়, ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে। তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।

অভিনেত্রী আরও জানান, ওই ছবির পর ফেরদৌসের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। মাঝেসাঝে দেখা হতো। বর্তমানে একেবারেই যোগাযোগ নেই। 


সম্পাদক : আবদুল মাতিন