মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমিরাতে লটারি কিনে একসঙ্গে বাজিমাত দুই বাংলাদেশির!

আমিরাতে লটারি কিনে একসঙ্গে বাজিমাত দুই বাংলাদেশির!

সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে ভাগ্য খুলে গেছে হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই প্রবাসী বাংলাদেশির। বিগ টিকিট লটারিতে বড় ধরনের পুরস্কার জিতেছেন তারা। 

এর মধ্যে হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট। আর সাইফুল ইসলাম জিতেছেন ‘স্বপ্নের গাড়ি’ রেঞ্জ রোভার ভেলার। 

ভাগ্যবান এই দুই বাংলাদেশিই বাস করেন শারজাহ শহরে। ৪৪ বছর বয়সী হারুন ও ৪৩ বছর বয়সী সাইফুল দুজনই অন্য অনেকের মতো ভাগ্য বদলের আশায় দীর্ঘদিন ধরেই বিগ টিকিট কিনে আসছিলেন। 

এদের মধ্যে হারুন ২০০৯ সালে আমিরাতে পা রাখার পর থেকেই এই লটারি কিনে আসছেন। অবশেষে ১৫ বছর পর কপাল খুললো এই ট্যাক্সি চালকের। পুরস্কার জেতার খবর শুনে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন হারুন। অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন তাকে ফোন করে পুরস্কারের ব্যাপারে নিশ্চিত করেন, তখন ফোনের অপরপ্রান্ত থেকে ওকে...ওকে ছাড়া কিছুই বলতে পারছিলেন তিনি।   

অন্যদিকে, ৪৩ বছর বয়সী নবি আমিরাতে রয়েছেন ২৫ বছর ধরে। একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ১০ সদস্যের একটি দলের হয়ে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার একাই ড্রিম কার সিরিজে অংশ নেন এবং তাতেই বাজিমাত! গত ১৮ সেপ্টেম্বর কেনা টিকিট তাকে এনে দিয়েছে দামি গাড়ি।

অভিজ্ঞতা জানাতে গিয়ে নবি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করবো, তা এখনো ভাবিনি। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।


সম্পাদক : আবদুল মাতিন