মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

বিশেষ ট্রাভেল পাস নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

বাংলাদেশিসহ সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালয়েশিয়া সরকারের বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে ২০২৬ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখন থেকে আবেদন পাওয়ার অপেক্ষায় না থেকে আরও সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের কাছে এই ইনভেস্টর পাসের প্রস্তাব দেবে। বিশেষ করে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিমও অব্যাহত থাকবে, যার মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীদের আনা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে।

এ স্কিমের আওতায় সংশ্লিষ্ট বিদেশি পেশাজীবীরা তিন বছর পর্যন্ত অ্যামপ্লয়মেন্ট পাস ছাড়াই দেশে কাজ করার সুযোগ পাবেন।


সম্পাদক : আবদুল মাতিন