মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

এমপি আনারের বাড়িতে শোকার্ত মানুষের ঢল

এমপি আনারের বাড়িতে শোকার্ত মানুষের ঢল

ঝিনাইদহের কালীগঞ্জে এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়িতে শোকার্ত জনতার ঢল নেমেছে। বুধবার সকালে ভারতের কলকাতায় তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও কর্মী-সমর্থকরা। তারা এমপি আনারের বাড়ির সামনে সমবেত হন এবং শোক প্রকাশ করেন। এখন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে চাপা উদ্বেগ ও আতঙ্ক দেখা গেছে। তারা এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে নেতাকর্মীরা বলছেন, আমাদের প্রিয় নেতাকে আজ হারালাম। যা কালীগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

আনারের স্বজনরা জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজিম। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। যোগাযোগ বিচ্ছিন্ন হলে গত ১৯ মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তার স্বজনরা। এমপি আনোয়ারুল আজিমের তথ্য পেতে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন তারা।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এমপি আনারের মৃত্যুতে দলের ও দেশের অপূরণীয় ক্ষতি হলো। দু’দেশের (ভারত- বাংলাদেশ) তদন্ত দলকে দ্রুত সন্ত্রাসীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সম্পাদক : আবদুল মাতিন