রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এমপি আনার হত্যা: তদন্তে ভারত যাচ্ছে ডিবি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৫ মে) ডিবি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ডিবি প্রধান বলেন, 'তবে এই হত্যাকান্ডের পেছনে ব্যবসায়িক লেনদেন, আধিপত্যসহ অনেক কারণ থাকতে পারে।’এছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি দল আজ রাত বা আগামীকাল সকালের মধ্যে ভারতের উদ্দেশে রওনা হবে বলে জানান তিনি। বাংলাদেশ পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশও সংসদ সদস্য হত্যার তদন্ত করছে এবং তারা ইতোমধ্যে বাংলাদেশ সফরও করেছে।

তিনি বলেন, ‘অপহরণের পর খুনিরা এমপি আনারকে ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর খুনিরা তার একটি ফোন অন্য জায়গায় নিয়ে যায়। যাতে করে বোঝানো সহজ হয়, তিনি অন্য জায়গায় আছেন। এছাড়া খুনিরা তাকে হত্যার পর চারটি মোবাইল ফোন সেট নিয়ে বেনাপোল সীমান্তবর্তী এলাকায় আসে এবং পরে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যাকান্ডে জড়িত করতে ফাঁসাতে তাদের ফোনও করে।

লাশ পাওয়া যায়নি অথচ পুলিশ কেন এটাকে হত্যাকান্ড বলছে- এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, এমন অনেক মামলা আছে যেখানে বছরের পর বছর ধরে লাশ পাওয়া যায় নি।


সম্পাদক : আবদুল মাতিন