মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম 'দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না' বাংলাবাজার পত্রিকা.কম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাংলাবাজার পত্রিকা.কম গুগল ক্রোম বেশি র‍্যাম ব্যবহার করে কেন, কমানোর উপায় কী? বাংলাবাজার পত্রিকা.কম স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা বাংলাবাজার পত্রিকা.কম এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে বাংলাবাজার পত্রিকা.কম মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন বাংলাবাজার পত্রিকা.কম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা

শীতের সকালে গরম গরম পালং শাকের লুচি

পালং শাকের লুচি খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন

শীতেরসঙ্গে বাজারে চলে এসেছে পালং শাকও। এই শাকের নানা রকম রান্না প্রায়ই হয়। কিন্তু পালং শাকের লুচি খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। অত্যন্ত সুস্বাদু এই খাবারটি সকলের মন কাড়বে। তাহলে জেনে নিন রেসিপি

উপকরণ

এক আঁটি পালং শাক, পরিমাণমতো ময়দা, ২-৩ টুকরো আদা, ২-৩টে কাঁচা মরিচ, তেজপাতা, শুকনো মরিচ, জোয়ান, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ ও চিনি, পরিমাণমতো সয়াবিন তেল ও পানি।

পালং শাকের লুচি তৈরির পদ্ধতি

১) প্রথমে পালং শাক ভাল করে ধুয়ে কুচিয়ে নিন।

২) মিক্সিতে পালং শাক, আদা, কাঁচা মরিচ দিয়ে পেস্ট করে নিন।

৩) কড়াইতে সয়াবিন তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ, জোয়ান, পাঁচফোড়ন নেড়ে নিন। তারপর তাতে পালং শাকের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে মিশিয়ে নিন ভাল করে।

৪) পালং শাকের পেস্টটা কিছুক্ষণ রান্না করুন। অতিরিক্ত পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। তেজপাতা আর শুকনো মরিচটা ফেলে দিন। 

৫) একটি পাত্রে পরিমাণমতো ময়দা, সামান্য চিনি, সয়াবিন তেল, পালং শাকের পেস্ট ও পানি দিয়ে ময়দাটা ভাল করে মেখে নিন।

৭) ময়দা মাখানো হলে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

৮) এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিন।

৯) কড়াইতে তেল গরম করে সবকটা লুচি ভেজে নিন ভাল করে। ব্যস, তৈরি হয়ে যাবে পালং শাকের লুচি

সম্পাদক : আবদুল মাতিন