সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ড. জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ড. জুবাইদা রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন। এই সময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা তার নিরাপত্তা নিশ্চিত করেন।

দুপুরের পর থেকে হাসপাতালের বাইরে তেমন কোনো নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।

সম্পাদক : আবদুল মাতিন