সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছে মানুষ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে দলে দলে আসছে মানুষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছে।

দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকছে।তাদের কারও মাথায় জাতীয় পতাকা বাঁধা, কেউ আবার পতাকা গায়ে জড়িয়ে আছেন। তারা হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন।

লোকজনকে খামারবাড়ি গোল চত্বরের সামনে দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে ঢোকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। পুরুষের পাশাপাশি অনেক নারীকেও আসতে দেখা গেছে।

রাজধানীর ধোলাইখাল থেকে এসেছেন আনোয়ার হোসেন। তিনি পেশায় খাবার হোটেলের কর্মচারী। আনোয়ার বলেন, ‘ওসমান হাদিকে দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ পছন্দ করতেন। তার দেশপ্রেম সবাইকে অনুপ্রাণিত করেছে। আমার মনে হয়েছে আপন ভাই মারা গেছেন। তাই হোটেল মালিক থেকে ছুটি নিয়ে তার জানাজায় আসছি।’


গাজীপুরের কোনাবাড়ি থেকে আসা শাহজালাল নামের একজন বলেন, ‘হাদি আমার ভাই। তার এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার পরিবারের সবাই তার মৃত্যুতে কান্না করেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে জান্নাত নসিব করেন।’



শরিফুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘৫ আগস্টের পর থেকেই হাদি ভাইকে চিনি। একজন বিপ্লবীর জানাজায় অংশ নেওয়া সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিক।’



এদিকে, আজ ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।


ডা. আহাদ বলেন, ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।


ওসমান হাদি নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক চলছে।

সম্পাদক : আবদুল মাতিন