বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

নোবেল জয়ী সামান্য এমডি পদের জন্য লালায়িত কেন: প্রধানমন্ত্রী

নোবেল জয়ী সামান্য এমডি পদের জন্য লালায়িত কেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতো নামিদামি নোবেল জয়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য কেন লালায়িত, সেটার উত্তর পেলাম না। আমাদের হুমকি দেয়া হলো এমডির পদ না থাকলে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। হিলারি ক্লিনটন ফোন করেছিলেন। ২০ মিনিট ধরে ফোন ছাড়ে না। একবার নয় দুইবার। ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি এলো। অনেকেই এলো। আমি শুধু জিজ্ঞেস করলাম, আমাকে একটা কথা বলেন, এই এমডি পদে কি মধু আছে?

শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন মার্কিন জয়েন্ট সেক্রেটারি এসে দেখা করে ড. ইউনূসকে এমডি পদ দেয়ার জন্য এমন কথা বললো যে আমি বললাম, আমেরিকা থেকে আর কেউ আসলে আমি দেখা করবো না। দেখাও করিনি।

শেখ হাসিনা বলেন, কী যে মধু আছে, এখন বুঝতে পারবেন। যখন লেবাররা মামলা করে তখন বোঝা যায়। যখন ট্যাক্স ফাঁকি দেয়ার মামলা হয়। যখন দুর্নীতির মামলা হয়। তখন আসতে আসতে বের হয়ে যাবে, ওই এমডি পদে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের যখন অডিট রিপোর্ট আসবে, আরও তথ্য বের হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।


সম্পাদক : আবদুল মাতিন