সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

যমুনার পানি বৃদ্ধি, বগুড়ায় ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বন্ধ

যমুনার পানি বৃদ্ধি, বগুড়ায় ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বন্ধ

বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে শনিবার যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকাল ৩টায় যমুনার পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে, যমুনায় পানি বৃদ্ধির ফলে জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৮ টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।

জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বগুড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রন বাধের পূর্বদিকের ১৮ টি ইউনিয়ন জলমগ্ন হয়েছে এবং ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। তবে এখন উজান থেকে আসা ঢলের পানির গতি কমে যাওয়ায় বিপদসীমা স্থিতিশীল রয়েছে। শনিবার সকাল ৬ টায়  যমুনার পানি বিপদসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকাল ৩ টায় ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানিয়েছেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৮ টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। সারিয়াবান্দি ও সোনাতলায় ৭ টি উচ্চ বিদ্যালয় বন্ধ করা করেছে। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলা সদর, টেংরাকুরা, জামথৈলসহ পাঁচটি ও সোনাতলার দুইটি উচ্চ বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ষান্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, জেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় চলাচলের রাস্তা জলমগ্ন হওয়ায় ও বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ৩১ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধির ফলে বন্যায় সারিয়াকান্দি উপজেলায় ১৫০ হেক্টর জমির আউশ, ভুট্টা, পাট ও সবজির ক্ষতি হয়েছে।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, বন্যা দুর্গতদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ মেট্রিকটন চাল, শুকনা খাবার বিতরন করা হয়েছে। এছাড়াও, ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। দুর্গতদের মধ্যে চাল, ডাল, তেল, লবন-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রির প্যাকেট তৈরী করে বিতরণ করা হবে।

এদিকে, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বন্যা উপদ্রু এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রান বিতরন করেছেন।

সম্পাদক : আবদুল মাতিন