রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খালেদা জিয়া ছিলেন আমাদের প্রতিরোধের প্রতীক: প্রেস সচিব

খালেদা জিয়া ছিলেন আমাদের প্রতিরোধের প্রতীক: প্রেস সচিব

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ১৩ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, খালেদা জিয়া ছিলেন সব নেত্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান—আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। 


‘জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অকুতোভয় যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার এক উজ্জ্বল বাতিঘর। আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। শান্তিতে ঘুমান, বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’


এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


সম্পাদক : আবদুল মাতিন