মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৫ সালে মালয়েশিয়ায় ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

২০২৫ সালে মালয়েশিয়ায় ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, ২০২৫ সালে সারা দেশে পরিচালিত ধারাবাহিক অভিযান ও জোরদার আইন প্রয়োগ কার্যক্রমের মাধ্যমে ৯০ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এসব অভিযান পরিচালিত হয়।


বিভাগটি এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালজুড়ে এ সাফল্য জেআইএমের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। আইন প্রয়োগ কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক সুশাসন জোরদার, সেবার মান উন্নয়ন এবং অভিবাসন ব্যবস্থার আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।


জেআইএম জানায়, বছরজুড়ে বিভিন্ন রাজ্য ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে বসবাসকারী ও কাজ করা বিদেশিদের শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে। এর ফলে অবৈধ অভিবাসনের ঝুঁকি কমানোর পাশাপাশি শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে অভিবাসন বিভাগ রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভাগের মোট রাজস্ব আদায় ৫.১ বিলিয়ন রিঙ্গিত ছাড়িয়েছে। একই সঙ্গে ২০২৫ সালে ১৯ হাজার ২০৫টি প্রবেশ পারমিটের আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা সেবা প্রদানের দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।


অন্যদিকে আন্তর্জাতিক পরিসরেও মালয়েশিয়ার অবস্থান শক্তিশালী হয়েছে। পাসপোর্ট ইনডেক্স র‌্যাংকিং অনুযায়ী মালয়েশিয়ার পাসপোর্ট বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে জেআইএম। এতে দেশটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সক্ষমতার ইতিবাচক প্রতিচ্ছবি ফুটে উঠেছে।


জেআইএমের মতে, এসব অর্জন ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে অভিবাসন খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন, জনসাধারণের আস্থা বৃদ্ধি এবং বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের সঙ্গে বিভাগের ভূমিকা আরও কার্যকরভাবে সমন্বয় করা সম্ভব হবে।


বিবৃতিতে আরও বলা হয়, প্রতিটি উদ্যোগের পেছনে একটি মূল লক্ষ্য কাজ করছে—দক্ষ, স্বচ্ছ ও প্রভাবশালী অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করা। জেআইএম পেশাদারিত্ব, দৃঢ়তা ও দায়িত্ববোধের সঙ্গে তার দায়িত্ব পালন করে যাবে।

সম্পাদক : আবদুল মাতিন