শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ট্রাম্প দিলেন ১০দিন সময়, পাল্টা হামলার হুমকি ইরানের বাংলাবাজার পত্রিকা.কম রোজার শুরুতেই মাছ-সবজির বাজার চড়া বাংলাবাজার পত্রিকা.কম আন্দোলনের নামে জনসাধারণের ওপর আর জুলুম হতে দেবো না: র‍্যাব ডিজি বাংলাবাজার পত্রিকা.কম যশোরে তারাবি নামাজ শেষে ফেরার পথে পল্লী চিকিৎসক খুন বাংলাবাজার পত্রিকা.কম একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাংলাবাজার পত্রিকা.কম একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু বাংলাবাজার পত্রিকা.কম ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা 

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জানা গেছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করেছেন ৩২ জন পরীক্ষার্থী। বিপুল এই পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন।

আসন বণ্টনের তথ্যমতে, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।


উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

সম্পাদক : আবদুল মাতিন