বুধবার, ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

আবারও পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি রাজ-মীম

আবারও পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি রাজ-মীম

বড়পর্দায় ফিরছে ‘পরাণ’ খ্যাত রাজ-মীম জুটি। আলভী আহমেদ পরিচালিত ‌‌‘জীবন অপেরা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ঘরানার এ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।   

শরিফুল রাজ জানান, এখনো সিনেমাটি নিয়ে চুক্তি হয়নি। তবে কথা-বর্তা চলছে। রাজ বলেন, বর্তমানে বনলতা এক্সপ্রেস শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি না। এরপর নতুন সিনেমার ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে। আমি এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারছি। আমার একটু ঠান্ডা লাগছে তাই কথাও কম বলছি।


‌‘জীবন অপেরা’ সিনেমা সংশিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করছে বিদ্যা সিনহা মীমের অভিনয় করার বিষয়টি। কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ঘোষণা আসবে।


এদিকে মীম ফেসবুকে তার সঙ্গে একজনের ছবি পোস্ট করে লিখেছে পরবর্তী প্রজেক্ট আসছে…, অনুমান করুন, তিনি কে?  মন্তব্যর ঘরে ভক্তরা লিখেছেন রাজের নাম। কেউ আবার লিখছেন এমন স্টাইল আর গেটাপ রাজ ছাড়া কেউ হতেই পারে না!


বিজ্ঞাপন



বিজ্ঞাপন



শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মীম


বর্তমানে মীম আরিফিন শুভ সঙ্গে মালিক নামে সিনেমা কাজ করছেন। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে এরই মধ্যে শুটিং সম্পন্ন করা হয়েছে। এই সিনেমার মাধ্য তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। 

সম্পাদক : আবদুল মাতিন